শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
উত্তরা আব্দুল্লাহপুরে মাদকসহ গ্রেফতার -১
উত্তরা পশ্চিম থানার অভিযান ।
রবিউল আলম রাজু :
রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকা থেকে মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইসমাইল। তার কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রুবেল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আব্দুল্লাহপুর এলাকা থেকে মাদক সহ ইসমাইলকে হাতেনাতে হেরোইন ও ইয়াবাসহ সাধারণ মানুষ ধরে পুলিশকে সোপর্দ করে বলে অভিযোগ পাওয়া যায় । পরে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশ হেফাজতে দেওয়া হয়।
এ বিষয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, মাদক নির্মূলে উত্তরা পশ্চিম থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এলাকাবাসীর দাবি, আব্দুল্লাহপুরসহ উত্তরা এলাকায় মাদক ব্যবসা বন্ধে পুলিশের এমন সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের অভিযান আরও জোরদার হলে সমাজ থেকে মাদক নামক অভিশাপ দূর করা সম্ভব হবে।
উত্তরা পশ্চিম থানা পুলিশের এস আই রুবেল জানায় আটককৃত ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ টি খতিয়ে দেখা হচ্ছে। মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্রের স্বীকার। সততা যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।