শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
গত ৬ /১/২০২৬ বিকাল ৫ ঘটিকায় গাজীপুর জেলা মহানগর এর বর্তমান কমিশনার মহোদয় জনাব মোঃ ইসরাইল হাওলাদার(গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) জেলা ট্রাফিক জোনের ডিসি মহোদয় জনাব মোঃ আশরাফুল আলম এবং বাসন থানার ওসি জনাব মোঃ হারুনুর রশিদ এর উদ্যোগে ও উপস্থিতিতে গাজীপুর চৌরাস্তার বিভিন্ন শপিংমল , ও দোকান এবং দোকানদারের সাথে জনসচেতনামূলক(বিভিন্ন অপরাধ বিষয়ক) আলোচনা করেন এবং দোকানের সামনে জনসচেতনামূলক স্টিকার লাগিয়ে দেন।
কোথাও কোন অপরাধ হলে সাথে সাথে উনাদের লিফলেট নাম্বারের ফোনে ফোন দেওয়ার জন্য আহ্বান জানান। গাজীপুরের বর্তমান পুলিশ কমিশনার জনবান্ধব এবং চৌকস পুলিশ অফিসার। তিনি আসার পর থেকে গাজীপুরের আইন-শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীরা গাজীপুর ছেড়েছে বলে জানা গেছে। দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সাথে একান্ত সাক্ষাৎকারে ভাষণ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন আমাদের কমিশনার সব অত্যন্ত বিচক্ষণ এবং কর্মতৎপর অফিসার তার নির্দেশনায় আমরা আইন-শৃঙ্খলা বাহিনী পূর্বের চেয়ে আরো বেশি তৎপর হয়েছে। আশা করি এভাবে চললে গাজীপুর হবে মাদকশূন্য এবং সকল অপরাধীরা আসবে আইনের আওতায়। তার জ্ঞান গর্ব দিকনির্দেশনায় জনসচেতনতামূলক কাজে এগিয়ে এসেছে সবাই।