শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), উত্তর কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কাজী কামাল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ০৬ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ২০ (বিশ) বোতল বিদেশি মদসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— রুবেল ইসলাম রাশেদ (২০), সোহাগ আহম্মেদ রাব্বি (২০) ও নুর আলম (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রুবেল ইসলাম রাশেদের বিরুদ্ধে পূর্বে ২টি এবং সোহাগ আহম্মেদ রাব্বির বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-২৩, তারিখ- ০৭/০১/২০২৬ খ্রি., ধারা- ৩৬(১) সারণির ২৪(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।