শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নলভোগে নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় নারীর মৃত্যু
রবিউল আলম রাজু :
ঢাকা: রাজধানীর নলভোগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৫ জানুয়ারি সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট নির্মাণাধীন ভবনটিতে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সেফটি ট্রাস্ট (সুরক্ষা জাল/ব্যবস্থা) স্থাপন করা ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে ওই সময় নারীটি ভবনের পাশ দিয়ে চলাচল করার সময় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, ভবন নির্মাণে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও চলাচলের সময় সাধারণ মানুষের আরও সতর্ক থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, নগর এলাকায় নির্মাণকাজ চলাকালে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি পথচারীদেরও সচেতনভাবে চলাচল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমনটাই মত স্থানীয়দের।