শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
কৃত্তিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের
অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গাজীপুরের,শ্রীপুর উপজেলার, শ্রীপুর বাজারে মোবাইল কোড পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টার সময় গ্যাসের কৃত্রিম সংকট রোধে এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাইদুল ইসলাম।
ওমেরা গ্যাসের ডিলার প্রোপাইটর মো:মাসুদ সরকার (কাপাসিয়া) কে ৫০০০০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সরকারের নির্ধারিত মূল্য ধার্য করা হয় ১৩০৬ টাকা, সরকারের নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে (১৫০০)টাকা বিক্রি করে ওমেরার ডিলার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাইদুল ইসলাম বলেন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহের দায়ে ওমেরার ডিলারকে ৫০০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
কৃত্তিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর কোন সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।