শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন দেউলাবাড়ী ইউনিয়নের চৈথট্র গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও সাজেদা বেগম দম্পতির বাক প্রতিবন্ধী মেয়ে রোকসানা পারভীন (২০) নিখোঁজ হওয়ার ৮ দিন পর মৃ’ত অবস্থায় মুন্সিগঞ্জ জেলায় পাওয়া গেছে।
স্বজনদের সূত্রে জানা যায়, রোকসানা পারভীনের মৃ:ত্যু সড়ক দুর্ঘটনায় (রোড এক্সিডেন্ট) হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, গত ২৭ ডিসেম্বর রোকসানা তার নানার বাড়ি ঘাটাইল উপজেলার নরজনা গ্রাম থেকে নিখোঁজ হয়। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর অবশেষে মুন্সিগঞ্জে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাক প্রতিবন্ধী রোকসানার এমন করুণ মৃ:ত্যুতে এলাকাজুড়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন স্থানীয়রা।