শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
পাইকগাছায় ইয়াবাসহ হামিদা বেগম (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
২ জানুয়ারি শুক্রবার দুপুরে থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এসআই সুমন গাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিঢালী’র নগরশ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৭ পিচ ইয়াবা সহ হামিদা বেগম কে হাতে নাতে আটক করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত হামিদা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় মামলা আছে। এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন, যার নং-৪। ৩ জানুয়ারি শনিবার আদালতের মাধ্যমে আটক নারীকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া।