শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ভুক্তভোগী পরিবার বিপন্ন: ধর্ষণ ও লুটপাটের অভিযোগে নীরব পুলিশ, তদন্ত পরিবর্তনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ / ৬০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগের পর ভুক্তভোগীর বাড়িতে হামলা, লুটপাট, প্রকাশ্য মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটলেও ন্যায়বিচার নিশ্চিত হওয়া তো দূরের কথা—উল্টো অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সেই পুলিশ কর্মীকেই, যাঁর বিরুদ্ধেই ঘুষ গ্রহণ ও দায়িত্বে অবহেলার গুরুতর অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পুলিশ প্রশাসনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও ভুক্তভোগীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।
ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন ভাটি ঘাগড়া এলাকায় বসবাসকারী শিউলী আক্তার (২৫) নামের এক গৃহবধূ ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কাছে দেওয়া এক লিখিত অভিযোগে এসব তথ্য তুলে ধরেছেন। অভিযোগপত্রের স্মারক নং–১০৬৭/আর–০৯/১২/২৫ ইং।
ধর্ষণের অভিযোগ ও আদালতে মামলা
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, একই এলাকার বাসিন্দা মো. কামরুল ফকির (৩৫) দীর্ঘদিন ধরে তাঁকে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১১ আগস্ট ২০২৫ দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় শিউলী আক্তার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,ময়মনসিংহে মামলা দায়ের করেন (মামলা নং–২১৬/২০২৫)। মামলা তুলে নিতে চাপ ও ধারাবাহিক হামলাঃমামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ও তাঁর সহযোগীরা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে চাপ দিতে থাকে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ৮ অক্টোবর ২০২৫ দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে ঢুকে শাশুড়িকে হুমকি দেয়। আপোষে রাজি না হওয়ায় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়। পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়।
প্রকাশ্য মারধর ও প্রাণনাশের হুমকি
এরপর ২৪ অক্টোবর ২০২৫ সকালে ‘দরবার–শালিশ’-এর কথা বলে ডেকে নিয়ে ভুক্তভোগী ও তাঁর স্বামীকে প্রকাশ্যে মারধর করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতেই অভিযুক্তরা হুমকি দেয়—থানায় গেলে লাশ গুম করে ফেলা হবে। পুলিশি অবহেলার গুরুতর অভিযোগঃ ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, কোতোয়ালি মডেল থানার বিট কর্মকর্তা এসআই খালিদ ও এএসআই আব্দুল আলী অভিযোগ গ্রহণ ও সুষ্ঠু তদন্ত না করে অভিযুক্ত পক্ষের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভ্রান্তিকর তথ্য দেন। এর ফলে থানায় পৃথকভাবে মামলা রুজু হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই অভিযোগের প্রেক্ষিতেই বিস্ময়করভাবে অভিযুক্ত এসআই খালিদকেই পুনরায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়, যা আইনজ্ঞ ও মানবাধিকারকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পুলিশের বক্তব্য: তদন্ত পরিবর্তনের আশ্বাস
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত অপারেশন) জানান,
“আমাদের দায়িত্বপ্রাপ্ত ওসি নাজমুস সাকিব স্যার এখানে নতুন। তাই হয়তো এসআই খালিদ যে অভিযোগের সঙ্গে সম্পৃক্ত, সেটি তিনি অবগত ছিলেন না। তবে যেহেতু অভিযোগকারীর পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি রয়েছে, সেহেতু আমরা অন্য কোনো সাব-ইন্সপেক্টর দিয়ে বিষয়টি তদন্ত করবো এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নিঃ এদিকে এসব অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্তসহ অন্যান্য অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। জীবন ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার
শিউলী আক্তার অভিযোগে উল্লেখ করেছেন, অভিযুক্তরা সংঘবদ্ধ ও প্রভাবশালী হওয়ায় যে কোনো সময় তাঁকে, তাঁর স্বামী ও পরিবারের সদস্যদের হত্যা বা গুম করে ফেলতে পারে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
প্রশাসনের কাছে ভুক্তভোগীর দাবি
জেলা পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী নিম্নোক্ত দাবিগুলো জানিয়েছেন—ধর্ষণ,হামলা ও লুটপাটের ঘটনায় পৃথক ও সুষ্ঠু মামলা রুজু। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা। ভুক্তভোগী পরিবারটির সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ
প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ধর্ষণের মতো স্পর্শকাতর ও গুরুতর অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাকেই তদন্তের দায়িত্ব দেওয়া প্রশাসনিক স্বচ্ছতা,ন্যায়বিচার ও আইনের শাসনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক কি না—এই প্রশ্ন এখন জনমনে। পুলিশের সাম্প্রতিক বক্তব্যে তদন্ত পরিবর্তনের আশ্বাস মিললেও বাস্তব প্রয়োগ ও কার্যকর পদক্ষেপই এখন সরকারের উচ্চপর্যায়ের নিরপেক্ষ হস্তক্ষেপের জোরালো দাবি হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *