শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
কেন্দুয়াতে_অপমৃত্যু
বিদ্যাবল্লভ বাজারের পেছনে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছন থেকে আজ শনিবার ভোরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাই ভোল্টেজ ট্রান্সফরমারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি ঘিরে বেশ কিছু রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন, দুই হাত আগুনে পুড়ে যাওয়া এবং দুর্ঘটনাস্থলে পায়ের দুটি স্যান্ডেল পড়ে থাকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত ব্যক্তির দুই হাত দগ্ধ ছিল এবং গলায় রক্তাক্ত কাটার দাগ পাওয়া গেছে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত শুরু করেছে।
নিহত ব্যক্তি হলেন—
মোঃ রিপন মিয়া (৩০/৩২)
পিতা: মৌলা মিয়া
গ্রাম: কালেঙ্গা
ইউনিয়ন: গড়াডোবা
উপজেলা: কেন্দুয়া
জেলা: নেত্রকোনা
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।