শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। পৃথক দুটি অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে প্রথম অভিযানটি পরিচালিত হয় অদ্য ০২ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২৩:৪৫ ঘটিকায়। এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকা থেকে মোঃ মনিরুল ইসলাম মনির ওরফে মনা (৩৩) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম মনিরের পিতা শফিকুল ইসলাম শফিক ও মাতা মোসাঃ সখিনা বেগম। তার স্থায়ী ঠিকানা খুদ্দ কাশিনাথপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর এবং অস্থায়ী ঠিকানা আনন্দপুর, থানা-সাভার, জেলা-ঢাকা।
অপর একটি চৌকস দল ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০৩ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০০:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ইব্রাহিম শেখ (৩৮) নামের অপর এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিম শেখের পিতা মোস্তফা শেখ ও মাতা আলেয়া বেগম। তার স্থায়ী ঠিকানা ধুমকালিপুর, থানা-সদর, জেলা-বাগেরহাট এবং অস্থায়ী ঠিকানা জামগড়া সরকার মার্কেট পিয়ারা বাগান (কাদের মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত দুই আসামির পিসিপিআর পর্যালোচনা করে দেখা গেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বে ০১টি করে মামলা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া ও সাভার থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম চলমান।