শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শুক্রবার ২ জানুয়ারী ২০২৬ ইং সন্ধ্যা ৭ ঘটিকার সময় বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে,(ভানুগাছ রোড উপজেলা চৌমুহনী কমলগঞ্জ মৌলভীবাজার) কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সৈয়দ এবাদুল হোসেন জেমসের সঞ্চালনায়,
নতুন কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক নাজিব মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক, শায়েখ শোকরানা রাহি,দপ্তর সম্পাদক মোঃ মালেক মিয়া, সমাজকল্যাণ সম্পাদক রাজন মিয়া,কার্যকরী সদস্য আবুল হোসেন প্রমূখ।
সাংগঠনিক উন্নয়নমূলক কাজকর্ম, সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম এবং সামনে আসছে জাতীয় নির্বাচন এবং অন্যান্য আভ্যন্তরীণ বিষয় নিয়ে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা শেষে মহান রাব্বুল আলামিনের নিকট আগামী দিনের সফলতার জন্য দোয়া চেয়ে রাত ৮ -৩০ মিনিটে সফলভাবে আজকের মাসিক মিটিং সমাপ্তি ঘোষণা করা হয়