শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের উদ্যোগে ৫৪ নং ওয়ার্ডের আউচপাড়া এলাকায় তাঁর বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আয়োজক প্রভাষক বশির উদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন: শেখ মোঃ সুমন যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল, খাদিজা আক্তার বীনা সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর মহিলা দল, সেলিম কাজল সদস্য সচিব টঙ্গী পশ্চিম থানা যুবদল, আজিজুর রহমান হক রাজু মাস্টার সভাপতি ৫৪ নং ওয়ার্ড বিএনপি, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, এছাড়াও
উপস্থিত ছিলেন আলমগীর হোসেন ভাসানী, নাজমুল হোসেন মুন্না, শামীম বেপারীসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিলাদ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাতে তাঁর রাজনৈতিক জীবনের অবদান এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করা হয়। দোয়া পরিচালনা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়