শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম, মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় উপজেলার কালারমারছড়ায় কাদেরিয়া মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হোবাইব সজীব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহেশখালী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল।
মহেশখালী অনলাইন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজবাহ উদ্দীন আরজুর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজাদী প্রতিনিধি ও দৈনিক আমাদের সময়ের মহেশখালী প্রতিনিধি ফরিদুল আলম দেওয়ান, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ মহেশখালী প্রতিনিধি আবদুর রহমান, কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ক.ম আলমগীর, কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুল আলম সাদেক, কালারমারছড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মৌলভী বোরহান উদ্দিন, স্থানীয় যুবদল নেতা রেজাউল করিম, কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক সরওয়ার কামাল প্রমূখ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক কালের কন্ঠ প্রতিনিধি রকিয়ত উল্লাহ, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক কফিল বিন আমির, সদস্য ইমরান নাজির, ইয়াছিন আরাফাত অনিকসহ,সুশিল সমাজের লোকজন। এসময় খতমে কোরআনে বিপুল সংখ্যক কোরআনের পাখিরা অংশ নেন। সভাশেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন কালারমারছড়া হাফেজিয়া কাদেরিয়া মজিদিয়া মাদ্রাসার হাফেজ মাহমুদুল্লাহ।