শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

বরিশালের বাকেরগঞ্জ নদীর চর ও ফসলি জমির মাটি লুট,যাচ্ছে শতাধিক ইট ভাটায়।

ক্রাইম রিপোর্টার সোহেল হাওলাদার। / ১১৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নদীর চর ও নদীর তীরের ফসলি জমির মাটি লুটের মহোৎসব চলছে, দিনের আলোতে রাতের আঁধারে ও প্রকাশ্য দিবালোকে পল্টন ও ভেকু মেশিন দিয়ে নদীর চর সরকারি সম্পত্তি ও ফসলী জমি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে বেশ কয়েকটি ভয়ংকর সিন্ডিকেট,আর এ সকল সিন্ডিকেটের কাছে এখন অসহায় হয়ে পড়েছে প্রশাসন,প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হলেও কোনভাবেই নদীর মাটি লুট করা বন্ধ করা সম্ভব হচ্ছে না, চলছে ইট পোড়ানোর মৌসুম,উপজেলায় বৈধ ও অবৈধ প্রায় শতাধিক ইটভাটা রয়েছে,আর এ সকল ইট ভাটার মালিকরা এখন মাটি সংগ্রহ করছে কখনো ফসলি জমি ক্রয় করে আবার কখনো বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে নদীর চরের মাটি কেটে,অভিযোগ রয়েছে, স্থানীয় ভূমিদস্যুদের মাধ্যমে অনেক ভাটার মালিকরা নদীর চর ও নদী তীরের ফসলি জমে মাটি ভাটায় নিয়ে ইট তৈরির করছেন। এমনকি এই সকল সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পায়নি নদী তীরের ভেরি বাঁধ। এতে বিভিন্ন স্থানে ভাঙন বেড়ে আরও হুমকির মুখে পড়ছে বিস্তীর্ণ এলাকা।
অনুসন্ধানে জানা যায়, ফরিদপুর ইউনিয়নের কারখানা নদীর চর, নলুয়া ও কলসকাঠী ইউনিয়নের পান্ডব নদীর চরে প্রকাশ্যে প্রতিদিন মাটি কেটে নিচ্ছে ভূমিদস্যুরা। কলসকাঠী বাগদিয়া গ্রামে ভাসমান পল্টন ও ভেকু মেশিন দিয়ে মাটিকাটার নেতৃত্ব দিচ্ছেন রাকিব, সাহিন, সেলিম মেম্বর সহ ২৫ জনের একটি সিন্ডিকেট।
কলসকাঠীর দক্ষিন সাদিস গ্রামের(আমিনপুর চর) থেকে হাবিব মাওলানার মাদ্রাসা পর্যন্ত খাস সরকারী সম্পত্তি রয়েছে যার বেশি ভাগই পার্শ্ববর্তী উপজেলা দুমকীর আঙ্গারিয়া ইউনিয়নের ১ নং খতিয়ানের খাস সরকারী সম্পত্তির আওতায়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দক্ষিন সাদিস গ্রামে সরকারি এই জমির মাটি কাটার নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় শামীম শরীফ, আনোয়ার হাওলাদার,প্রিন্স ও সেলিম হাওলাদার, জাফর খান, সহ ভয়ংকর একটি সিন্ডিকেট,তারা প্রতিদিন এখান থেকে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রয় করছে।
দীর্ঘদিন থেকে স্থানীয়দের অভিযোগ, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন ও নিমাই কীর্তনীয়ার নেতৃত্বে ভাসমান পল্টন ও ভেকু মেশিন দিয়ে কলসকাঠীর বিভিন্ন স্থান থেকে নদীর চরের মাটি কেটে বিভিন্ন ইটভাটা বিক্রয় করে আসছে একটি ভয়ংকর সিন্ডিকেট,এই সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদেরকে হতে হয় নাজেহাল।
এছাড়াও দেখা গেছে, উপজেলার নলুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভেরি বাঁধ পান্ডব নদী ভাঙন রোধ ও কৃষিজমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে,কিন্তু দুষ্কৃতিকারীরা রাতের আঁধারে বাঁধ কেটে মাটি ইটভাটায় বিক্রি করায় একদিকে কৃষিজমি হুমকির মুখে পড়ছে, অন্যদিকে নদীভাঙনের ঝুঁকি বেড়েছে কয়েকগুণ।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ টি ট্রলারে ও ভেকু মেশিন দিয়ে কলসকাঠী ইউনিয়নের আমিনপুর পাণ্ডব নদীর চরে মাটি কেটে কলসকাঠীর অর্ধশত ইটভাটায় নিয়ে বিক্রি করছে স্থানীয় এই সকল প্রভাবশালী সিন্ডিকেট। সরকারী সম্পত্তি রক্ষার জন্য সরকার বার বার পদক্ষেপ গ্রহন করেও ভূমিদস্যূদের হাত থেকে রক্ষা করতে পারছে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় ভূমিদস্যদের মূল হোতারা। অথচ প্রতি বছর আমিনপুর পাণ্ডব নদীর চর থেকে চিহ্নিত এই ভূমিদস্যুরা কোটি কোটি টাকার মাটি বিক্রি করছে বলে অভিযোগ এলাকাবাসীর। অবৈধ ভাবে মাটিকাটা বন্ধের দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেও এখন পর্যন্ত কোন সুফল পাচ্ছে না।
নলুয়া ইউনিয়নের স্থানীয় কৃষক বারেক হাওলাদার বলেন, ভেরি বাঁধ ছাড়া আমাদের জমি টিকবে না। অথচ কিছু মানুষ রাতের বেলা মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও ভয়ভীতি দেখায়। ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ভেরি বাঁধ এখন বিলীন হয়ে গেছে।
সেসার্স ওয়ান নীপা ব্রিকস এর মালিক মাসুদ হাওলাদার বলেন, স্থানীয় হুমায়ুন হাওলাদার ও জামাল হাওলাদার ২০-২৫ জনের একটি ভয়ংকর সিন্ডিকেট নলুয়া ও কলসকাঠী এলাকার নিরীহ মানুষের নদীর পাড়ের মালিকানা জমি সহ নদীর চরের সরকারি জমি ও ভেরি বাঁধ ভেকু মেশিন ও পল্টন দ্বারা দিন রাতে মাটি কেটে নিয়ে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। যে কারণে নদীর ভাঙ্গন ও আশপাশের বাড়িঘর সহ এই স্থানের কয়েকটি ইটভাটা নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে। আমরা মাটি কাটা বন্ধে বাধা দিলে ভূমিদস্যুরা আমাদের বিভিন্ন রকমের হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখায়,
এ বিষয়ে স্থানীয়দের দাবি,প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি ফলে বেপরোয়া হয়ে উঠেছে ভূমিদস্যুরা। অতিদ্রুত মাটি কাটার এ অপতৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষ।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, অবৈধ মাটিকাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *