1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, খোলা আগুনে শীত নিবারণ করছে নিম্ন-আয়ের মানুষ

শেখ মোঃ লিখন
  • Update Time : Thursday, January 1, 2026,
  • 61 Time View

তীব্র শৈত্যপ্রবাহে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন। শীত নিবারণের উপায় হিসেবে অনেককে সড়কের পাশে ও খোলা জায়গায় শুকনো পাতা, কাগজ ও আবর্জনা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভোর ও সকালবেলা কনকনে ঠান্ডায় বয়স্ক, দিনমজুর, রিকশাচালকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষ দলবেঁধে আগুন জ্বালিয়ে হাত-পা সেঁকছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচেই তারা শীত থেকে রক্ষার চেষ্টা করছেন। এতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন অসহায় বয়স্ক ও নিম্নআয়ের মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং জীবিকার তাগিদে বের হওয়া মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা গেলে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ