শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর সংগঠিত হামলার অভিযোগ। প্রশাসনের উপস্থিতিতেই স্বাক্ষর যাচাইয়ে বাধা

শাহ আলী তৌফিক রিপন  / ২০৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা যাচাই কার্যক্রমকে কেন্দ্র করে ভয়ভীতি, হুমকি ও শারীরিক হামলার গুরুতর অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—উপজেলা প্রশাসনের উপস্থিতিতেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সূচনা হলেও প্রশাসনিক প্রতিনিধি ঘটনাস্থল ত্যাগ করার পর প্রকাশ্য হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টার দিকে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অদূরে বলাইশিমুল দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের পক্ষে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটার সমর্থনের তালিকা যাচাই করতে উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান (ইনস্ট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার ও প্রশাসক, গড়াডোবা ইউনিয়ন পরিষদ) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনে দাখিল করা তালিকা অনুযায়ী ওই সময় ১০ জন ভোটারের স্বাক্ষর যাচাই প্রক্রিয়া চলছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, যাচাই কার্যক্রম শুরুর আগেই বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর অনুসারী একটি সংঘবদ্ধ গ্রুপ ভোটার ও সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করে। তারা স্বাক্ষর প্রত্যাহার এবং সাক্ষ্য না দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেয়।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন—
তোফাজ্জল হোসেন তাজ্জত (৪০),
মো. খোকন মিয়া (বলাইশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা),
দীপক (বলাইশিমুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব),
সাঈদ মিয়াসহ আরও কয়েকজন।

স্থানীয়দের অভিযোগ, দলীয় পরিচয় ও প্রভাব খাটিয়ে তারা ভোটারদের ভয় দেখান এবং পুরো যাচাই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্বাক্ষরের পক্ষে সাক্ষ্য দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় মো. আনিসুল হক (পিতা—মৃত আব্দুল বারেক), বলাইশিমুল মাইজপাড়ার বাসিন্দাকে তোফাজ্জল হোসেনের বাড়ির সামনে পথরোধ করে মারধর করা হয়।

এ ছাড়া বলাইশিমুল দক্ষিণপাড়ার ভোটার মো. আতিকুর রহমান শফিক ও বলাইশিমুল মাইজপাড়ার মো. কালাম মিয়াকে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মো. কালাম মিয়াকে পথরোধ করে আটকে রাখা হলে স্থানীয়দের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়।

অন্যদিকে, উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের বটতলা এলাকার ভোটার বাবুল মিয়া (পিতা—মৃত আব্দুল মালেক) অভিযোগ করেন, ফোনকলের মাধ্যমে তাকে স্বাক্ষর প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছে।

তার ভাষ্য,
“স্বাক্ষর বাতিল না করলে পরিণতি ভালো হবে না—এমন কথা বলা হয়েছে।”

অভিযোগ অস্বীকার করে তোফাজ্জল হোসেন তাজ্জত বলেন,
“আমি ইউনিয়ন পরিষদে ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। এ সময় আনিস মিয়া এসে তর্ক-বিতর্ক শুরু করে। পরে স্থানীয়দের সঙ্গে হাতাহাতি হয়।”

ঘটনার পর থেকে বলাইশিমুল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এ ধরনের ভয়ভীতি অব্যাহত থাকলে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল দাবি করছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রমে প্রশাসনের দৃশ্যমান ও কঠোর নজরদারি নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *