শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রায়পুর উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার সন্ধ্যায় রায়পুরের আর.এফ.সি রেস্টুরেন্ট এন্ড ক্যাফেতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ.কে.এম মাহমুদ রিয়াজ, সভাপতি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখা। তিনি বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যেকোনো নির্যাতনের ঘটনায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জাকির এইচ সুমন, সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা শাখা এবং
মু. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা শাখা।তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, নৈতিক সাংবাদিকতা ও আইনি সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ব্যবসায়ী, মানবতার ফেরিওয়ালা ও, রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খাঁন।
জনসেবা জেনারেল হাসপাতালে মহাপরিচালক এজাজ হোসেন রোমান ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন।
সভাটি সঞ্চালনা করেন , সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটওয়ারী।
সভা শেষে সংগঠনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা আরও বলেন , সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রায়পুর উপজেলায় এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সবসময় একনিষ্ঠ ভাবে কাজ করে যাবে ।