শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

বাড়ি ভাড়া না দেওয়ায় সারারাত বাহিরে ; সকালে ফিরল লাশ হয়ে

প্রাণের বাংলাদেশ ডেস্ক / ৯৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা) : এক মাসের ভাড়িভাড়া না দেওয়ায় ঘরে তালা দেয় বাড়িওয়ালা। ভয়ে সারারাত বাহিরে থাকে ভাড়াটিয়া অংকন। শরীরে জখম নিয়ে সকালে ফিরল লাশ হয়ে। এমনি অমানবিক ঘটনা ঘটেছে ঢাকার আশুলিয়ায়।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অংকন সুনামগঞ্জের শাল্লা থানাধীন শ্রীহাইল এলাকার নূরু মিয়ার ছেলে। সে আশুলিয়ার কোনাপাড়া মন্ডলপাড়া এলাকার নাজমুল আলমের বাড়িতে স্ত্রী-সন্তান ও বাবা-মাকে নিয়ে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

নিহতের বৃদ্ধ মা শাহানাজ বেগম জানান, এক মাসের ভাড়া পাবে বাড়িওয়ালা। রাতে সবাইকে বের করে দিয়ে ঘরের গেটে তালা দিয়ে দেয় বাড়িওয়ালা নাজমুল আলম। পরে বিষয়টি ফোনে ছেলেকে জানানো হয়। টাকা দিতে হবে ভয়ে সে সারারাত বাড়িতে ফিরে আসেনি। তবে রাত আড়াইটার দিকে ছেলে ফোন দিয়ে জানায় আগামীকাল (আজ) সোমবার দুপুরে বাড়িওয়ালাকে ভাড়া দিবে। পরে বিষয়টি বাড়িওয়ালার স্ত্রীকে জানালে গেটের তালা খুলে দেয় বাড়িওয়ালার স্ত্রী। পরে সকালে মিশ্লু নামের এক ব্যক্তি এসে খবর দেয় তার ছেলে হাসপাতালে। পরে অংকনের স্ত্রীকে নিয়ে সেখানে গিয়ে দেখেন তার ছেলেকে একটি এ্যাম্বুলেন্সে তার ছেলেকে তুলছেন। পরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসলে সে মারা যায়। একমাসের বাড়িভাড়ার জন্য তার ছেলে ভয়ে বাইরে ছিল আর লাশ হয়ে বাসায় ফিরল বলে কান্নায় ভেংগে পড়েন তিনি।

তার স্ত্রী সাদিয়া আক্তার জানান, তার সিদরাতুল মুনতাহা নামের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার ছেলেটা এতিম হয়ে গেল। কেন এমন হল? এ দায় কে নিবে? নাঈম নামের একজনের নাম বলে গেছে তার স্বামী। নাঈমই তাকে মারধর করে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। তার স্বামীকে নাঈমই হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, অংকনকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোচালক শফিকুল ইসলাম জানান, গভীর রাতে অংকন সহ আরো চার জন তার অটো নিয়ে শ্রীপুরে যায়। কিন্তু তারা না নেমে পুনরায় জিরানীতে নামতে বলেন। পথে চক্রবর্তী এলাকায় পৌছালে পেছনে বসা তিনজন হট্টগোল শুরু করে এবং তার অটো উল্টে যায়। এসময় অংকন আঘাত পেলেবতাকে প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্রে এবং পরে ঢাকা কেপিজে স্পেশালাইড হাসপালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ভোরে কোন কারণ ছাড়াই তাকে এ্যাম্বুলেন্সে তুলে দেয়া হয়। শুনেছি বাড়িতে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। তবে ওই চারজন হাসপাতালে অংকনকে রেখেই চলে যায়।

বাড়িওয়ালা নাজমুল আলম বলেন, তার কাছে দুই মাসের ভাড়া পাবো। সে তিন চার দিন ধরে বাসায় আসেনা। তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

আশুলিয়া থানার এসআই মানষ ভদ্র জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *