শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর) চারজন ডাকাত/ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন সিআরপি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১। মোঃ সুজন মিয়া (পিতা: ফজল মিয়া, মাতা: চায়না), সাং-কুরুঙ্গী, থানা-ধামরাই, জেলা-ঢাকা।
২। আসলাম (৩৮) (পিতা: আঃ রহিম, মাতা: কমলা বেগম), সাং-চাপাইন, থানা-সাভার, জেলা-ঢাকা।
৩। সুজন খান বিহারী (৩৭) (পিতা: নাছির খান বিহারী, মাতা: সুফিয়া বেগম), সাং-সিআরপি, থানা-সাভার, জেলা-ঢাকা।
৪। শাহীন (২১) (পিতা: মোঃ বাবুল, মাতা: আলেয়া), সাং-গাউদ্দা, থানা-লোহজং, জেলা-মুন্সিগঞ্জ; বর্তমান ঠিকানা-সিআরপি, থানা-সাভার, জেলা-ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এছাড়াও তাদের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল প্রোফাইল রেকর্ড) পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত/ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।