শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীন সাংবাদিক শেখ হাবিবুর রহমানকে-বিজয় সম্মাননা, হিসাবে ভিক্টোরি আওয়ার্ড প্রদান করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (ইগঝবা) ও বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম। গত ২৫ ডিসেম্বর /২০২৫ ইং বিকাল ৪ টায় কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়াম, সেগুনবাগিচা, ঢাকায় আয়োজিত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে উদ্ভোধন করেন-বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এ ছাড়াও বাংলাদেশের শেখ হাবিবুর রহমান সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে ২০২৪ সালে ঢাকা বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্র সার্ক কালচারাল কাউ, ইলে তিনি (শেখ হাবিবুর রহমান) মহীয়সী নারী “মাদার তেরেসা”সম্মাননা স্বারকে ভূষিত হয়েছেন।