1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর

নীলফামারীতে শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে জেলা প্রশাসন,

নবিজুল ইসলাম নবীন
  • Update Time : Saturday, December 27, 2025,
  • 61 Time View

নীলফামারীতে তীব্র শীতে বিপর্যস্ত ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে জেলা শহরের বাস টার্মিনাল ও রেলস্টেশনে রাত যাপনকারী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নিজে উপস্থিত থেকে রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও বাস টার্মিনালে শুয়ে থাকা মানুষের গায়ে একটি করে কম্বল তুলে দেন। শীতের কনকনে হাওয়ায় কাঁপতে থাকা মানুষদের পাশে জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া এবং সহকারী কমিশনার রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, কনকনে শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন অসহায় ও ছিন্নমূল মানুষরা। তাদের কষ্ট লাগে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এক রাতেই প্রায় একশ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, চলতি শীত মৌসুমে নীলফামারী জেলার ছয়টি উপজেলায় শীতার্ত মানুষের সহায়তায় সরকারিভাবে প্রায় ৩৬ লাখ টাকা এবং ৭ হাজার ৫০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে, যা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ