শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমার–ডিমলা আসনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আসনটি পূর্ণ বহাল রাখার দাবিতে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। ২৬ ডিসেম্বর বাদ মাগরিব ৮ নং ঝুনাগাছ চাপানি চাপানির হাট জিরো পয়েন্ট
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। মোঃরআলমগীর বাদশা যুগ্ম আহবায়ক জিয়া পরিষদ ডিমলা উপজেলা শাখা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন।
বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন এবং দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে মনোনয়ন না দেওয়া হলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ অবিলম্বে দলীয় সিদ্ধান্ত সংশোধন করে ডোমার–ডিমলা আসনটি পূর্ণ বহাল রেখে ইঞ্জিনিয়ার তুহিনকে যথাযোগ্য মূল্যায়নের আহ্বান জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।