বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-র সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে দিনাজপুর শহরের এলজিইডি মোড় এলাকায় (পানি উন্নয়ন বোর্ড-এর বিপরীতে) এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মঞ্জুর আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক মো. ইনসান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নবীন দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও কেন্দ্রীয় নবীন দলের সহ-কোষাধ্যক্ষ মো. রাজ্জাকুর রহমান রিপু।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।