শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা নতুন বাজারে একটি ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে টিনের বেড়া কেটে তোফায়েলের ঔষধ ফার্মেসিতে প্রবেশ করে দু / র্বৃ ত্তরা এই চুরি সংঘটিত করে।
দোকান মালিক তোফায়েল জানান, সকালে দোকান খুলে ভেতরে ঢুকে টিনের বেড়া কাটা অবস্থায় দেখতে পান। নগদ টাকা ও মূল্যবান ঔষধসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।
এ ঘটনায় নতুন বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বাজার এলাকায় নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।