শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

পরিকল্পিত তাণ্ডবে গ্রামীণ উদ্যোক্তা নিঃস্ব।

মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি। / ৬৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

গাইবান্ধায় খামারে সংঘবদ্ধ হামলা, পশু-পাখি লুট ও গাছ কেটে সাবাড়
‎ক্ষতি প্রায় ১০ লাখ টাকা, উদ্যোক্তা দমনে ষড়যন্ত্রের অভিযোগ
‎অনুসন্ধানী প্রতিবেদন | গাইবান্ধা :
‎উদ্যোক্তা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের কথা যতই বলা হোক না কেন, বাস্তবে গাইবান্ধায় এক গ্রামীণ উদ্যোক্তার স্বপ্ন ধ্বংস করে দেওয়ার নির্মম চিত্র উঠে এসেছে। সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জগৎতারা-গোপালপুর গ্রামে পূর্বপরিকল্পিতভাবে চালানো সংঘবদ্ধ হামলায় একটি সমন্বিত কৃষি খামার সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা, যা একজন গ্রামীণ উদ্যোক্তার জন্য সর্বনাশ ডেকে এনেছে।
‎ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টার পর। ভুক্তভোগী উদ্যোক্তা এস এম কবির মামুন (৪০) জানান, দীর্ঘদিনের বিরোধের জের ধরে একটি সংঘবদ্ধ ও প্রভাবশালী পক্ষ তার খামারে হামলা চালিয়ে পশু-পাখি লুট, হত্যা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ ধ্বংস করে দেয়।
‎খামারে থাকা ১৬০টি হাঁসের একটিও অবশিষ্ট নেই। এছাড়া ১১টি ছাগলের মধ্যে মাত্র ৪টি এবং ৭০টি দেশি মুরগির মধ্যে মাত্র একটি জীবিত রয়েছে। বাকিগুলো লুট কিংবা নিধন করা হয়েছে বলে অভিযোগ। এতে স্পষ্ট হয়, এটি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং উদ্যোক্তাকে সম্পূর্ণ নিঃস্ব করার সুপরিকল্পিত হামলা।
‎হামলাকারীরা শুধু পশু-পাখিতেই থেমে থাকেনি। তারা উদ্যোক্তার ভবিষ্যৎ আয়ের পথ বন্ধ করতে নির্বিচারে গাছ কেটে ফেলে। এর মধ্যে রয়েছে—
‎চারটি মেহগনি, পাঁচটি পেঁপে, চারটি লেবু, একটি কলা, একটি নারিকেল, দুটি পেয়ারা ও তিনটি সুপারি গাছ। স্থানীয়দের মতে, এসব গাছ কাটা উদ্যোক্তার দীর্ঘমেয়াদি কৃষি প্রকল্প ধ্বংসের অংশ।
‎ভুক্তভোগীর অভিযোগে সরাসরি অভিযুক্ত করা হয়েছে।
‎একেএম রেজাউল করিম বকুল, তার স্ত্রী জেরিন বেগম, বোন নুরুনাহার বেবী, মজিবর রহমান খোকন, এ.এস.এম জিয়াউল করিম শিমুল, সুমাইয়া আক্তার শিমুসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে। অভিযোগ রয়েছে, তাদের নির্দেশে লাঠি, রড, ছোরা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে খামারের গেট ভেঙে অনধিকার প্রবেশ করে এ তাণ্ডব চালানো হয়।
‎এস এম কবির মামুন বলেন,
‎আমি কোনো অপরাধ করিনি। ধার করা টাকা ও নিজের শ্রমে খামার গড়ে তুলেছিলাম। পরিকল্পিতভাবে আমাকে পথে বসানোর জন্যই এই হামলা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।
‎এ ঘটনায় গাইবান্ধা থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা খামারের টিনের সেডঘর ভাঙচুর করে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার অবকাঠামোগত ক্ষতি করে এবং হাঁস-মুরগি ও ছাগল লুট করে নিয়ে যায়, যার মূল্য প্রায় ৩ লাখ টাকার বেশি। একইসঙ্গে খামারে অগ্নিসংযোগ, পুকুরে বিষ প্রয়োগ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়।
‎এলাকাবাসী দেলোয়ার হোসেন ও হামিদা বেগম বলেন,
‎এটা শুধু একজন মানুষের ক্ষতি নয়। একজন উদ্যোক্তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। যদি এর বিচার না হয়, তাহলে ভবিষ্যতে কেউ আর খামার করতে সাহস পাবে না।
‎স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের সংঘবদ্ধ ও পরিকল্পিত হামলা কেবল ফৌজদারি অপরাধ নয়; এটি গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। অপরাধীরা যদি আইনের বাইরে থেকে যায়, তাহলে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সব উদ্যোগ ব্যর্থ হয়ে পড়বে।
‎ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় এলাকায় ক্ষোভ বাড়ছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত, আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
‎একজন উদ্যোক্তাকে পরিকল্পিতভাবে নিঃস্ব করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্র ও প্রশাসনের কঠোর পদক্ষেপই পারে এমন অপরাধের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিতে উদ্যোক্তা নিপীড়ন চলবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *