শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

শিশু রেখে মায়ের মৃত্যু, নির্যাতন ও হত্যা অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন

শেখ মোঃ লিখন লৌহজং, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ / ৪৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করলেও মামলা গ্রহণ না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে খিদিরপাড়া ইউনিয়নের ধাইরপাড়া গ্রামে স্বামী আনোয়ারের বাড়ি থেকে মোসা. জান্নাত (২১) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। জান্নাত লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নওপাড়া গ্রামের বাসিন্দা। তার সংসারে সাত মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে, নাম আয়েশা।

নিহতের বাবা-মা জানান, প্রায় দুই বছর আগে জান্নাতের সঙ্গে আনোয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জান্নাতের দাম্পত্য জীবন ছিল অশান্ত। শ্বশুর-শাশুড়ি, দুই ননদ, এক জা ও ননদের স্বামীসহ একই বাড়িতে বসবাস করতেন তিনি। দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে জান্নাতের বিরুদ্ধে।

নিহতের স্বজনদের দাবি, আনোয়ারের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে আনোয়ারের পরকীয়ার বিষয় জানতে পেরে তাকে তালাক দিয়ে চলে যান। এই তথ্য গোপন রেখেই জান্নাতকে বিয়ে করেন আনোয়ার। পরবর্তীতে জান্নাত বিষয়টি জানতে পারেন। অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে অবস্থান করলেও বড় ভাবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তার নামে একটি অ্যাকাউন্টে অর্থ পাঠাতেন। এসব বিষয়ে জান্নাত প্রতিবাদ করলে তাকে নির্যাতন করা হতো।

পরিবারের অভিযোগ, গর্ভবতী অবস্থাতেও জান্নাত নির্যাতনের শিকার হন। একপর্যায়ে তার হাতে গরম চাটার ছ্যাঁকা দেওয়া হয়, যা ননদ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা নিয়ে গ্রামে একবার সালিশও হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার দিন জান্নাতকে মৃত অবস্থায় অটোরিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। স্বজনদের অভিযোগ, শ্বশুর-শাশুড়ি অটোরিকশায় মরদেহ বহনের সময় জান্নাতের বুকের ওপর পা রেখে হাসপাতালে নিয়ে যান, যা অমানবিক ও সন্দেহজনক বলে তারা দাবি করেন।

ঘটনার পর সাংবাদিকরা শ্বশুরবাড়িতে যোগাযোগ করলে ননদের ছেলে ফোন ধরে জানান, বাড়িতে কেউ নেই। পরে প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন এবং হুমকিমূলক ভাষায় কথা বলেন বলে অভিযোগ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে জান্নাতের মরদেহ ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। তবে আত্মহত্যার ঘটনায় সাধারণত পুলিশ এসে মরদেহ নামানোর নিয়ম থাকলেও, এ ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনই মরদেহ নামান। এতে ঘটনাটি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। স্থানীয়দের দাবি, গলায় ফাঁস দিলে দাগ থাকার কথা থাকলেও জান্নাতের গলায় কোনো স্পষ্ট দাগ ছিল না। তার চুল এলোমেলো ছিল, যা দেখে অনেকের ধারণা—তিনি হত্যার শিকার হয়েছেন।

নিহতের বাবা ও স্বজনরা লৌহজং থানায় গিয়ে হত্যা মামলা দায়ের করতে চাইলে ওসি মামলা গ্রহণ করেননি বলে অভিযোগ করেন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে—কেন পুলিশ মামলা নিতে অনাগ্রহী।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা একটি অভিযোগ গ্রহণ করেছেন। তবে একাধিক ব্যক্তিকে আসামি করায় বিষয়টি তদন্তসাপেক্ষ বলে তিনি উল্লেখ করেন। থানার এক তদন্ত কর্মকর্তা দাবি করেন, বাদী উপস্থিত না থাকলে মামলা নেওয়া সম্ভব নয়।

অন্যদিকে, নিহতের গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা জানান, তারা নিজেরাই নিহতের বাবাকে সঙ্গে নিয়ে থানায় গিয়েছিলেন। তবে সে সময় ওসি উপস্থিত ছিলেন না। তদন্ত কর্মকর্তা তাদের জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মামলা রেকর্ড করা যাবে না।

ঘটনাটি সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *