শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সাংবাদিককে হয়রানি “” নেপথ্যে যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) খালেদ হাসানের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ,

ভ্রাম্যমাণ প্রতিনিধি, / ৯৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সাংবাদিককে হয়রানি “” নেপথ্যে যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) খালেদ হাসানের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ,
‎ভ্রাম্যমাণ প্রতিনিধি,

নাম না থাকা সত্ত্বেও অনুসন্ধান স্লিপ‎ পাঠানোয় প্রশ্ন উঠেছে।যাত্রাবাড়ি থানার ইন্সপেক্টর (অপারেশন) খালেদ হাসানের বিরুদ্ধে মামলা বাণিজ্য ও হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযোগকারী ভুক্তভোগী সাংবাদিক সাইফুল্লাহ পেশায় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার।
সিনিয়র ক্রাইম রিপোর্টার দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা।
পাশাপাশি তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
‎সাংবাদিক সাইফুল্লাহ জানান, প্রায় সাত বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মেয়ে আফরোজা আক্তার আঁখি এর সাথে উওরাতে পরিচয় হয় এবং পাশাপাশি বসবাসের সুবাদে আফরোজা আক্তার (ছদ্মনাম আঁখি)-এর সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময় আর্থিক লেনদেন হয় এবং আঁখির পারিবারিক খরচ, এমনকি তার মায়ের অসুস্থতার কথা বলে নেওয়া ধার বাবদ অর্থও তিনি পরিশোধ করেন।
‎পরবর্তীতে আঁখিকে বৈধ ভাবে সংসার করার কথা বললে আঁখি সাংবাদিক সাইফুল্লাহকে নানাভাবে চাপ প্রয়োগ করে বলে অভিযোগ। একপর্যায়ে সাইফুল্লাহকে দুষ্কৃতকারীদের দিয়ে হেনস্তা করা হয় এবং ভূয়া পুলিশ পরিচয়ে মারধরের ঘটনাও ঘটে। অভিযোগ অনুযায়ী, রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর শাহ আলী মার্কেটের পেছনে একজন ভুয়া কাজী এনে কাবিননামায় ও সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। এ ঘটনায় আবুল হোসেন সবুজ, গোল্ডেন আলী ওরফে সোহেল সরকার, আব্দুস সালাম, সুমন, ইমরান রনি, আলামিন ওরফে টিটু, রহমানসহ আরও ৮–১০ জন জড়িত ছিল বলে দাবি করা হয়।
‎ঘটনার পর থেকেই আফরোজা আক্তার আঁখির সঙ্গে সাংবাদিক সাইফুল্লাহর বিরোধ চলমান রয়েছে। একপর্যায়ে তিনি আদালতে আঁখি ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর জেরে আঁখিও পাল্টা কাউন্টার মামলা করে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আঁখি ও তার চক্রের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। অভিযোগ রয়েছে, এই চক্র আবাসিক হোটেলে নারী দিয়ে দেহব্যবসা, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
‎সাইফুল্লাহ আরও জানান, আঁখির করা মামলার তদন্ত চলাকালে পিবিআই বনশ্রী শাখার এসআই ইয়াসিন মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। এতে তিনি রাজি না হলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে এসআই ইয়াসিনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়।
‎পরবর্তীতে তার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা ও অভিযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক সাইফুল্লাহ। গত বছরের ৪ ফেব্রুয়ারি কাফরুল থানায় দায়ের করা একটি কথিত গণধর্ষণ মামলার চূড়ান্ত প্রতিবেদনে মামলাটি মিথ্যা প্রমাণিত হয় এবং তদন্ত কর্মকর্তা বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।
‎এদিকে, ১২ মে ২০২৫ তারিখে যাত্রাবাড়ী থানায় একটি মানবপাচার মামলা দায়ের হয়। ওই মামলার বাদী নাছিমা আক্তার। সাংবাদিক সাইফুল্লাহর দাবি, তার সঙ্গে ওই বাদীর কোনো পরিচয় নেই এবং মামলাতেও তিনি আসামি নন। অথচ দীর্ঘ সাত মাস পর, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ৩৬-এর সূত্র ধরে ইন্সপেক্টর (অপারেশন) খালেদ হাসান তার নাম ও ঠিকানা উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি অনুসন্ধান স্লিপ পাঠান।
‎এতে তার পারিবারিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রশ্ন তুলেছেন—যে মামলায় তার নাম নেই এবং যিনি তাকে ব্যক্তিগতভাবে চেনেন না, সেই ইন্সপেক্টর অপারেশন খালেদ হাসান তার নাম-ঠিকানা কোথা থেকে পেলেন? কারা বা কোন চক্র এই তথ্য সরবরাহ করেছে?
‎এই বিষয়ে সাংবাদিক সাইফুল্লাহ সকল সাংবাদিক সহকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তথ্য উদঘাটনের দাবি জানান। পাশাপাশি তিনি অনুরোধ করেন, যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় হয়রানি করা না হয়।
‎এ বিষয়ে বক্তব্য জানতে যাত্রাবাড়ী থানার ওসি রাজু সাহেবের সরকারি মোবাইল নম্বর ০১৩০০৪০৫০৯ এবং ইন্সপেক্টর (অপারেশন) খালেদ হাসানের ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৭১২৬২০৯৫৩-এ ভ্রাম্যমাণ প্রতিনিধি আসিফ হোসেন সন্ধ্যা ৫টা ২২ মিনিট ও ৫টা ২৩ মিনিটে একাধিকবার ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি। এছাড়া ভুক্তভোগী সাংবাদিক সাইফুল্লাহ নিজেও যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজু সাহেবের হোয়াটসঅ্যাপ নাম্বার গতকাল সময় দুপুর ১.৪৪ ও ১.৪৫ মিনিটে ফোন দিলে ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *