1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মহেশখালীতে পরিবেশ বিষয়ক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ রূপসায় মশা নিধনে নেই কোন তোড়জোড়; ডেঙ্গু আতঙ্ক চরমে খুলনা শিরোমণিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও মিছিল বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ

রূপসায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ব্যারিস্টার নঈম আহম্মেদ এর গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Wednesday, December 24, 2025,
  • 78 Time View

রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া নিবাসী মরহুম শেখ আব্দুর রাজ্জাকের ছেলে, বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার এসএম আবু নঈম আহম্মেদ রিপন (৫৪) গত ২২ ডিসেম্বর রাতে ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন শান্ত স্বভাবের, খ্যাতিমান সম্পন্ন আইনজীবি এবং পরোপকারী, মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। শিক্ষা জীবনে তিনি কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন। কর্মজীবনে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান করে স্কোয়াড্রন লিডার পদে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন (যুক্তরাজ্য) থেকে এমবিএ, এমডিসি ও এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন আইসিএবিতে প্রাক্তন সিনিয়র উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ জজ কোর্ট ও সুপ্রিম কোর্টে একজন অভিজ্ঞ অ্যাডভোকেট হিসেবে দেওয়ানি, ফৌজদারি, রিট ও কোম্পানি ম্যাটার্সে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

মৃত্যুকালে তিনি মা, ভাই-বোন, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৩ ডিসেম্বর বিকালে মরহুমের লাশ নিজ বাসভবনে পৌঁছালে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।এরপর খুলনা নৌবাহিনীর অনারারি সাব-লেফটেন্যান্ট রেজাউল ইসলামের নেতৃত্বে নৌবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মরহুমের জানাজা নামাজ আজ মাগরিব বাদ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা হাফেজ ইমদাদুল ইসলাম। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ, খুলনা বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী শেখ শওকত আলী, ব্যারিস্টার গোলাম মোস্তফা, মরহুমের ভ্রাতা ডা. শেখ আব্দুল মোমেন আহমেদ (দিনার), ক্যাপ্টেন শেখ আবুল মাসুম (মিনার), কর্নেল এসএম এহসান (মিল্টন), শেখ আবু সুফিয়ান রুবেল, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান খান শাহাজাহান কবীর প্যারিস, সমাজসেবক খান আসাদুজ্জামান, মাহমুদ শেখ, হাকিম কাজী, জিএম আসাদুজ্জামান, সৈয়দ মাহমুদ আলী, কামরুল ইসলাম কচি, খান মারুফুল হক,ফ.ম. তৌহিদুল ইসলাম, আজমল ফকির,এফ. এম. মনিরুল ইসলাম, রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ.ম.আইয়ুব আলী,সুলতান মাহমুদ বাদশা, বাদশা জমাদ্দার, আলম শেখ, শামীম হাসান, ওবায়েদ ফারাজি, রউফুল হক মুকুল, বাশির আহম্মেদ লালু, সাজ্জাত হোসেন, মাসুদ খান, মুন্না সরদার, খান আলিম হাসান, কামরুজ্জামান নান্টু, জহিরুল হক শারাদ, তরিকুল ইসলাম রিপন, মহিউদ্দিন লিটু, ওলিয়ার রহমান, আবুল কালাম, শেখ ফরিদ আহম্মেদ, এফ. এম. আয়ূব আলী, নাহিদ জামান, শাহাজাদা আলমগীর, জাহাঙ্গীর হালদার, আয়ূব খান, মারুফ খান, জিয়া খান, টিটো জমাদ্দার, ফেরদৌস, জহির ও তাহসিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে তাঁর পিতার পাশে দাফন করা হয়। এর আগে মরহুমকে শেষবারের মতো দেখতে আসেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ