শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নেত্রকোনা জেলার মদন উপজেলায় ২২/১২/২০২৫ তারিখ সকাল ১১.৩০ মিনিটে সদর ইউনিয়ন কুলিয়াটি সকাল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, এ সময় বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে মাটি উত্তোলন করার সময় ০১ জনকে পঞ্চাশ হাজার টাকা (৫০,০০০) অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার সকাল বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার এর নেতৃত্বে
মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় এখানে উপস্থিত ছিলেন মদন থানার পুলিশ , ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার বলেন , জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে।