শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) বিশেষ অভিযানে সাভার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ একটি ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ২৩:৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন পাকিজা মোড় এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
মোঃ রাজিব (৩০), পিতা- মোঃ আনিস শেখ, জেলা- সিরাজগঞ্জ
মোঃ রবিউল মিয়া (৩৫), পিতা- মৃত মান্নান মিয়া, জেলা- গোপালগঞ্জ
মোঃ পাভেল (২৮), পিতা- মোঃ জালাল মিয়া, জেলা- হবিগঞ্জ
মোঃ আবুল বাশার (৩৬), পিতা- ঈমান বেপারী, জেলা- মানিকগঞ্জ
মোঃ মনির হোসেন (২৮), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, জেলা- গাইবান্ধা
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—
১টি ধারালো ছুরি (১২ ইঞ্চি)
১টি কাঠের লাঠি (২৫ ইঞ্চি)
৩টি লোহার রড (প্রতিটি ৩ ফিট)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। পিসিপিআর পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত ১নং, ৪নং ও ৫নং আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।