শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ৫০৮ (পাঁচশত আট) লিটার চোলাই মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম। তাঁর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সংগীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।পুলিশ জানায়, অদ্য ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন আশুলিয়া বুড়িবাজারের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সুখেন চাকমা (৩০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত সুখেন চাকমার পিতা কালাঠেঙা ও মাতা নতুন শোভা চাকমা। তার বাড়ি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানাধীন নবপেরাছড়া এলাকায়। বর্তমানে সে আশুলিয়া থানাধীন বুড়িবাজার বাগানবাড়ি এলাকায় আজিজের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ সূত্রে আরও জানানো হয়, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।