শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর একটি বিশেষ দল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মজনু মিয়া (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মজনু মিয়া শেরপুর জেলার শ্রীবরদী থানার মাটিফাটা গ্রামের নঈমুদ্দিন ও মরজিনা বেগমের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়া থানাধীন সাধুপাড়া এলাকায় আক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।