শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
জুলাই যোদ্ধা ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আরিফ রেজা, আসাদুজ্জামান নূর, মোঃ শাহীন, হযরত আলী অনিক (মুখ্য সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন), আরিফ মুন, হৃদয় (বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর) এবং রেজাউল ইসলাম যুগ্ম আহ্বায়ক, ( শ্রমিক শক্তি, কেন্দ্রীয় কমিটি)।
বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।