শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ঢাকার দোহারের পদ্মা নদীতে জেলা মৎস্য কর্মকর্তা মো: রোকনুজ্জামানের নির্দেশে ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় দোহার উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে মৎস্য সংরক্ষণ আইনে। মাহমুদপুর ইউনিয়নে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। নদীতে কোন ইলেকট্রিক শক এর নৌকা পাওয়া যায়নি। অভিযানে সহযোগিতায় করেন কুতুবপুর পুলিশ ফাঁড়ি কুতুবপুর দোহার, ঢাকা। অভিযান চলমান থাকবে বলে মৎস্য অফিসার জানান।