শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৫
উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহ ৫ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের শিমলা মোড়দহ গ্রামের দুলাল (৫৫) কে গ্রেপ্তার করা হয়। সে বাঙালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আবুল আলি সরকারের ছেলে।
এছাড়াও বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বাঙালা ইউনিয়নের বনমালী প্রতাপ গ্রামের ফুলান উদ্দিন, বালশাবাড়ি গ্রামের রমজান আলী, দমদমা গ্রামের মরিয়ম খাতুন,নজরুল ইসলাম, ঝিকিড়ার খলিল হোসেন কে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত রূপকর জানান গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।