শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
গাইবান্ধায় মধ্যরাতে রাস্তায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে তীব্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ঠিক বারোটার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। রাত গভীর হতেই গাইবান্ধা শহরের পুরো এলাকা মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে।
মিছিলটি গাইবান্ধা সংলগ্ন সড়ক হয়ে ডিবি রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন।
উক্ত বিক্ষোভ ও মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির জেলা পর্যায়ের নেতাকর্মীসহ গাইবান্ধা সদরের এনসিপির মনোনীত এমপি প্রার্থী ফিহাদুর রহমান দিবস এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনোভাবেই সাধারণ মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে বিক্ষোভ চলাকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে