শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
গাইবান্ধা পৌরসভার ৪ নং ওয়ার্ড কলেজ পাড়ায় দোতালায় রং করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টে মোঃ রাকিব মিয়া (২২) নামে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রাকিব মিয়ার বাসা খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামে।তার পিতার নাম মোঃ মাহবুর আলম খাজা।
জানা যায় বৃহস্পতিবার দুপুরে মোঃ সোহেল রানা(৪৫), পিতা মোঃ আজিজুর রহমানের একটি বাসা বাড়িতে রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহত রাকিব মিয়াকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। বর্তমানে ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। এ বিষয়ে নিহতের আত্মীয়স্বজন একটি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
এ দিকে বাড়ির মালিক বলেন, বাড়ির নকশার অনুমোদন আছে। কিন্তু এলাকাবাসীর প্রশ্ন ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের নীচে কর্তৃপক্ষ কি করে দ্বিতল ভবনের অনুমোদন দেয়?
এজন্য তারা পৌরসভার ইঞ্জিনিয়ার ও বিদ্যুৎ বিভাগকে দায়ী করছেন।