শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
গাজীপুর মহানগরী নেকভাড়ি ১৪ নং ওয়ার্ড মালেকের বাড়ি বাসন মেট্রো থানায় অবস্থিত লেকভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট নামে এই পার্কটি বিনোদনের আড়ালে অসামাজিক টিকটক ব্যবসা করে এবং ছোট ছোট ঝুপড়ি ঘর তৈরি করে অশ্লীল ভাবভঙ্গি, মাদক সেবনের আখড়া তৈরি করছেন। দর্শনার্থীদের সাথে অশুভ মূলক ব্যবহার ও এলাকার বিনোদন প্রেমী সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন, এমন অভিযোগ এলাকাবাসীর পক্ষ থেকে।
পার্কের কর্মচারীদের দাবি টিকটকার ও দর্শনার্থীদের সাথে একটা মারামারির ঘটনা ঘটে পার্কের সামনের অংশে, টিকটকারদের অনুষ্ঠান থেকে, পরে বাসন থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। পরবর্তীতে কি হয়েছে জানিনা আরও জানান এই পার্কের মালিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসার মইনুল ইসলাম ও স্থানীয় মোতালেব হোসেন।
নাম প্রকাশ না করার শর্তে একাদিক ব্যাক্তি জানান
পার্কে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ আছে, মাদক সেবন, মাদক বিক্রি, ও বিভিন্ন বয়সি নারী পুরুষ টিকটকার দিয়ে অসামাজিক কার্যকলাপের চিত্র প্রায়ই দেখা যায়। তবে নেপথ্যে কাজ করে যাচ্ছেন লেকভিউ পার্ক ও রিসোর্টের মালিক মোতালিবের যোগসাজশে। তার পরিচয় সে আগে আওয়ামী লীগের নেতা পরিচয়ে প্রভাব খাটালেও এখন বর্তমানে বিএনপি নেতা দাবি করেন। ৫ই আগস্টের হত্যা মামলার আসামিও বটে, এমন অভিযোগ করছেন স্থানীয় সাধারণ মানুষ।
পার্কে স্ব-পরিবারসহ ঘুরতে আসা এক দর্শনার্থী জানান মারপিট ও হেনস্থার শিকার হয়েছেন। বিশিষ্টজনদের দাবি পার্কগুলো শিশু বিনোদনের জন্য অনুমোদন দেওয়া হলেও তারা বিনোদনের পরিবর্তে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। তাই কিছুদিন পর পর সরকার অভিযান পরিচালনা করে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া উচিত। অনুসন্ধানে আরো জানা যায়, টিকটক করা উশৃঙ্খল ছেলে মেয়েরা বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে এবং উচ্চ শব্দে বাজনা বাজায় যা এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া বিঘ্ন ঘটে। মাদক সেবন আর ঝুপড়ি বাঁধা পার্কের ভিতর ছোট ছোট ঘরে অসামাজিক কার্যকলাপ চালায়, স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা এগুলা দেখে এলাকার সমাজ নষ্ট হচ্ছে।
এ পার্কের মালিকের বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। এবিষয়ে মোতালিবের মোবাইলে কলদিয়েও পাওয়া যায়নাই। (অনসন্ধান চলছে বিস্তারিত জানতে পাড়বেন আগামী পর্বে)