শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

পোশাক বদলায় শাসন বদলায় পুলিশের বঞ্চনা বদলায় না

মাসুম কাজী : / ৬০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

পোশাক বদলায় শাসন বদলায় পুলিশের বঞ্চনা বদলায় না

মাসুম কাজী :

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে আশার সঞ্চার হয়। তবে আমলাতান্ত্রিক জটিলতায় বিসিএস ১৫, ১৬, ১৮ ও ২০তম ব্যাচের অন্তত ১০১ জন বঞ্চিত কর্মকর্তার অধিকাংশেরই এখনো মূল্যায়ন হয়নি। ফলে পুলিশের ভেতরে বাড়ছে ক্ষোভ ও হতাশা।

বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, মেধাবী হওয়া সত্ত্বেও শেখ হাসিনার দলদাস হতে না পারায় তাদের কপালে দুঃখ নেমে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ১৫, ১৬ ও ১৮ ব্যাচের কর্মকর্তাদের বঞ্চিত রেখে ২০২২ সালে ২০তম ব্যাচের ১৬ জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেয়।
আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাড়া পুলিশের কোনো কর্মকর্তার ভাগ্যে পদোন্নতি জোটেনি—এমন অভিযোগ দীর্ঘদিনের। পদোন্নতি তো দূরের কথা, অনেক কর্মকর্তাকে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে বছরের পর বছর চাকরির বাইরে রাখা হয়েছে, ওএসডি করে রাখা হয়েছে কিংবা শাস্তিপ্রাপ্তদের পোস্টিং দেওয়া হয়—এমন স্টেশনে ফেলে রাখা হয়েছে। ফলে বহু কর্মকর্তা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। কেউ কেউ সম্মান রক্ষায় বিদেশি মিশনে যাওয়ার অপেক্ষায় থেকেছেন। এমনকি ওই তালিকার কেউ কেউ মৃত্যুবরণও করেছেন।
সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ব্যারিস্টার জিল্লুর রহমান আওয়ামী লীগ সরকারের অন্যায় আদেশ না মানায় দুই দফা চাকরি হারান। একবার আদালতের নির্দেশে এবং আরেকবার সরকারের নির্বাহী আদেশে চাকরি ফিরে পেলেও বঞ্চনা পিছু ছাড়েনি। পোশাক বদলায় শাসন বদলায় আর পুলিশের বঞ্চনা কিছু অসৎ পুলিশের জন্য ভিতরের মানুষটির পরিবর্তন হয় না।
আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন, গুম-খুন ও নিপীড়নের প্রতিবাদ করায় তিনি ২০২২ সালে এসপি পদ থেকেই দ্বিতীয় দফায় চাকরি হারান।

বিসিএস ১৫ তম ব্যাচের কর্মকর্তা জিল্লুর রহমানের ব্যাচমেটরা অনেক আগেই অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেও তিনি ৫ আগস্ট-পরবর্তী সময়ে এসপি থেকে সরাসরি ডিআইজি হন। তবে দুবার দেওয়া পদোন্নতির তালিকায় তার নাম ওঠেনি। শুধু ব্যারিস্টার জিল্লুর রহমান নন—তার মতো বঞ্চিত মেধাবী কর্মকর্তা ড. আশরাফুর রহমান, ড. আক্কাছ উদ্দিন ভূইয়া এবং ১৮তম ব্যাচের কর্মকর্তা নজমুল হোসেন দিদারসহ অন্তত ৩০ জন কর্মকর্তা এখনো বঞ্চিতই রয়ে গেছেন।

রাজনৈতিক তকমায় দমিয়ে রাখার অভিযোগ:

পুলিশের বঞ্চিত কর্মকর্তাদের কয়েকজনকে কীভাবে দমিয়ে রাখা হয়েছে—তারও বিবরণ পাওয়া গেছে। বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা ড. আশরাফুর রহমান ও ১৮তম ব্যাচের কর্মকর্তা নজমুল হোসেন দিদারকে প্রায় ১৫ বছর ধরে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে একই জায়গায় আটকে রাখা হয়। চাকরির অধিকাংশ সময় তাদের টুরিস্ট পুলিশেই দায়িত্ব পালন করতে হয়েছে।

শুধু তাই নয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই সাময়িক বরখাস্ত করা হয়। অন্যদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ডিএমপির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখা অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়, যা বিশ্লেষকদের মতে ‘ডাম্পিং পোস্টিং’ বা গভীর ষড়যন্ত্রের অংশ।

পদায়ন হলেও গুরুত্বহীন দায়িত্ব:

বিগত আমলে দীর্ঘ ১৮ বছর বঞ্চনার শিকার ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে পদোন্নতি দেওয়া হলেও তাকে হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে। একইভাবে কেএমপির যুগ্ম পুলিশ কমিশনার ডিআইজি আবু রায়হান মোহাম্মদ সালেহকে সারদা পুলিশ একাডেমিতে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ডিআইজি মোহাম্মদ উসমান গনিকে টুরিস্ট পুলিশে এবং এসবির অতিরিক্ত ডিআইজি এ.কে.এম মোশাররফ হোসেন মিয়াজীকে এসবিতেই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে।

মেধাবীদের দীর্ঘ বঞ্চনা:

২০তম ব্যাচের প্রথম স্থান অধিকারী আশিক সাঈদ বিএনপি-জামায়াত আমলে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্রের গায়ে ‘জামায়াত-শিবির’ তকমা লাগিয়ে তাকে দীর্ঘদিন বঞ্চিত রাখা হয়। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরে এডিশনাল ডিআইজি হিসেবে সংযুক্ত আছেন।

একই ব্যাচের আরেক মেধাবী কর্মকর্তা আবদুল মাবুদ (দুলাল) শেখ হাসিনার শাসনামলে সাড়ে ১৫ বছর ধরে বঞ্চিত ছিলেন। ২০০৪ সালে কুমিল্লায় বিএনপির এক সম্মেলনে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রটোকল দেওয়ার সময় তোলা একটি ছবিকে কেন্দ্র করে তাকে বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। সরকার পতনের পর তাকে দ্রুত পদোন্নতি দিয়ে বর্তমানে ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।

পদ ফাঁকা, তবু পদোন্নতি নেই:

সূত্র জানায়, ফ্যাসিবাদ আমলে যেমন বঞ্চনার সারি দীর্ঘ ছিল, বর্তমান সময়েও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বিশেষ করে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে বিষয়টি বেশি চোখে পড়ছে। চলতি বছরের ২৯ মে ডিআইজি পদে ২৯টি শূন্য পদের বিপরীতে পদোন্নতির জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বঞ্চিতদের ক্ষোভ ও আশঙ্কা:

বঞ্চিত কর্মকর্তারা বলছেন, জনগণের পক্ষে অবস্থান নেওয়ায় ফ্যাসিবাদ আমলে তাদের পদোন্নতি হয়নি। সরকার পরিবর্তনের পর ভাগ্যের পরিবর্তন হবে ভেবেছিলেন। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই। প্রতি সপ্তাহে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা হলেও পুলিশের পদোন্নতির বিষয়টি অজ্ঞাত কারণে আলোচনায় আসছে না। সর্বশেষ গত ১৯ আগস্ট এ বিষয়ে আলোচনা হয়েছিল।

এক বঞ্চিত কর্মকর্তা বলেন, “সহসাই পদোন্নতিজট না খুললে বিষয়টি আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে।” তার অভিযোগ, বর্তমান সরকারের আমলে গোয়েন্দা সংস্থার ইতিবাচক প্রতিবেদন জমা পড়লেও ফাইল চাপা পড়ে আছে।

অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদ শূন্য থাকার পরও কেন পদোন্নতি দেওয়া হচ্ছে না—এ বিষয়ে জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইজিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *