1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

মহান বিজয় দিবস উদযাপনে আনন্দে মুখর গোপালগঞ্জ

এ কে এম- এনামুল হক মোল্লা
  • Update Time : Tuesday, December 16, 2025,
  • 64 Time View

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সারাদেশের মতো গোপালগঞ্জেও যথাযোগ্য মর্যাদা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জেলা প্রশাসক জনাব মো. আরিফুজ্জামান ও জেলা পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর বাংলাদেশ পুলিশ গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেলাম গ্রহণ করা হয়। পরবর্তীতে আনসার ব্যাটালিয়ন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দল কুচকাওয়াজে অংশ নেয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ছিল জনসমাগম।

নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে এবারের বিজয় দিবস উদযাপনে সাধারণ মানুষের মাঝে অতিরিক্ত উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের ছাপ লক্ষ্য করা গেছে। পুরো অনুষ্ঠান জুড়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এক অনন্য আবহ সৃষ্টি হয়

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ