শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
উত্তরায় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শহীদ বুদ্ধিজিবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিনিধি
শহীদ বুদ্ধিজিবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে উত্তরা ৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে সেসাইটির নিজস্ব মাঠে এই কর্মসূচীর আয়োজন করা হয়।এসময় স্বেচ্ছাসেবী রক্তদাতাদের পাশাপাশি কর্মসূচীতে উপস্থিত ছিলেন ৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এম. এম. আনোয়ারুল ইসলাম পলাশ, ডা. রোকনুজ্জামান, ডা. এম. আই. বি শিকদার জুয়েল, মো. মোজাহেদুল ইসলাম, মোস্তফা কামাল এবং জুলাই গণঅভ্যুত্থান সর্বকণিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের পিতা জনাব মো. কবির।
প্রধান অতিথির বক্তব্যে এম. এম. আনোয়ারুল ইসলাম পলাশ বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের এই উদ্যোগ কেবল শ্রদ্ধা নিবেদন নয়, এটি জীবন বাঁচানোর অঙ্গীকার। সংগৃহীত এই রক্ত বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে প্রদান করা হবে। পরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ক্রেষ্ট বিতরণ করা করা হয়।