1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

রংপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আবদুস সালাম, রংপুর
  • Update Time : Sunday, December 14, 2025,
  • 62 Time View

সারাদেশের মতো রংপুরেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর টাউন হল বধ্যভূমির মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সবার আগে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ডার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।

দিবসটি উপলক্ষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ