শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয় আজ ১৩ ডিসেম্বর ২৫ খ্রি.পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করেন।
তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে আরও মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ