শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
গাজীপুরের কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করে ছয়জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও বিজিবি এবং সেনাবাহিনী।
৫নং ওয়ার্ডের এক অভিযানে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা এবং ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
মাদক কারবারিরা হলো, রনি মিয়া(২২) আরমান অনিক(২৫), শামীম হাওলাদার (৩৮) মোহাম্মদ আলী (৫১) স্বপন (২৬) আমেনা বেগম (৪৫) এদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
এসময় তাদের কাজ থেকে নগত চার লাখ টাকা সহ ১৭ টি মোবাইল উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রতিক্রিয়ায় কাশিমপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) খালিদ হোসেন মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য কাশিমপুরে স্থান নেই। তাদের অবিলম্বে এই এলাকা ত্যাগ করতে হবে। নইলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি খালিদ হোসেন আরও জানান, মাদকের বিরুদ্ধে সাম্প্রতিক প্রচারণা অব্যাহত থাকবে এবং যেকোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা যৌথবাহিনীর এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এতে এলাকায় মাদক সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসবে।