শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০৯/১২/২৫খ্রি. তারিখ রাত ১৯:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার খাগান পঁশ্চিমপাড়া এলাকা হইতে আসামী ১। মোঃ রেজয়ানুল হাবিব প্রিন্স (২৮), পিতা-মকিম শেখ, মাতা-বানুয়ারা বেগম, সাং-পানতিতা, থানা-তেরখাদা, জেলা-খুলনা, এ/পি সাং-সিদ্ধিপাশা, থানা-অভয়নগর, জেলা-যশোর কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন ।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।