শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের চাঁপাইয়ের ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবা সহ মিজান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১২ টার দিকে মাদক বিরোধী বিশেষ অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সাখাওয়াত হোসেন গ্রেফতারকৃত মিজান কুতুবদিয়া এলাকার রহিম উদ্দিনের ছেলে। পুলিশের উপস্থিত টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে ঘটনা স্থলে তাকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১০০পিস ইয়াবা এবং ঘরের ভিতর তোষকের নিচ থেকে আরো 205 পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে. মিজানের বিরুদ্ধে পূর্বে চট্টগ্রাম কালিয়াকুর ও গাঁছা থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত আছে বলে স্বীকার করেন