শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নীলফামারীর ডিমলা উপজেলা তথা নাউতারা ইউনিয়নের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছে। নাউতারা ইউনিয়নের কৃতি সন্তান নিশাত মনি সদ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিভিল জজ) হিসেবে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ লাভ করেছেন।
এই অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং বাবা-মায়ের দীর্ঘদিনের প্রত্যাশা ও সাধনাকে বাস্তবে রূপ দিয়েছেন। তার এই সাফল্যে পরিবার-পরিজনের পাশাপাশি নাউতারা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মুখে ফুটে উঠেছে গর্ব ও আনন্দের হাসি।
এলাকাবাসীরা জানান, অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিশাত মনি আজ যে অবস্থানে পৌঁছেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই সাফল্য নাউতারার শিক্ষা ও সামাজিক অগ্রযাত্রাকে আরও অনুপ্রাণিত করবে বলে সবাই আশাবাদী।
নাউতরাবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত মনিকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার উজ্জ্বল কর্মজীবন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সফল ভূমিকা কামনা করেছেন