শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইব্রাহিম খলিল এখনো গাসিকে বহাল—কাদের ছায়ায় রক্ষা পাচ্ছেন এই চার্জশিটভুক্ত প্রকৌশলী?

শাপলা আক্তার / ৩৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইব্রাহিম খলিল এখনো গাসিকে বহাল—কাদের ছায়ায় রক্ষা পাচ্ছেন এই চার্জশিটভুক্ত প্রকৌশলী?

শাপলা আক্তার

দুদকের চার্জশিট, আদালতের গ্রেফতারি পরোয়ানা, সরকারের লিখিত নির্দেশনা—সবকিছুই আছে।
শুধু নেই পদক্ষেপ।
অভিযুক্ত কর্মকর্তা বহাল তবিয়তে অফিস করছেন, আর গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নীরব।

প্রশ্ন একটাই—
একজন ওয়ারেন্টভুক্ত প্রকৌশলীকে রক্ষা করার দায় কার?

ওয়ারেন্ট জারি—তারপরও সিটি কর্পোরেশনে নির্বিঘ্নে দিন কাটাচ্ছেন প্রকৌশলী খলিল

দুদক মামলা (নং ৮/২৩)–এর আসামি ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রী হাজিরা এড়িয়ে যাওয়ার পর ২ নভেম্বর ২০২৫ তারিখে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে (স্মারক ৯০৯৩, ৯০৯৪)।

ওয়ারেন্ট ১৭ নভেম্বর জয়দেবপুর থানায় নথিভুক্তও হয়েছে (স্বারক ৭৮৪০)।
কিন্তু ২৫ দিন পেরিয়েও গ্রেফতার তো দূরের কথা—একটি নোটিশ পর্যন্ত পাননি বলে দাবি করছে গাসিক!

এমন ব্যাখ্যাকে পর্যবেক্ষকরা বলছেন—
“এটি দাপ্তরিক অজুহাত, উদ্দেশ্যপ্রণোদিত নীরবতা।”

সরকারি নির্দেশ স্পষ্ট—তবুও কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতা

স্থানীয় সরকার বিভাগ ১৯ অক্টোবর ২০২৫ তারিখে যে নির্দেশ দেয়, সেখানে এক বাক্যে বলা হয়—

> “চার্জশিটভুক্ত ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত ও অপসারণের ব্যবস্থা গ্রহণ করুন এবং দ্রুত অবহিত করুন।”

 

এই নির্দেশ ২৫ দিন ধরে উপেক্ষা করা হয়েছে।

সরকারি নির্দেশ অমান্য করলে সাধারণ কর্মচারীদের বিরুদ্ধে যেসব কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সেখানে একজন চার্জশিটভুক্ত প্রকৌশলীর ক্ষেত্রে কেন সম্পূর্ণ বিপরীত আচরণ?

গাসিকের ব্যাখ্যা—‘দাপ্তরিক কপি পাইনি’—এ কি সত্য, নাকি পরিকল্পিত গড়িমসি?

গাসিকের একটি অনানুষ্ঠানিক সূত্র দাবি করেছে যে পরোয়ানার কোনো অফিসিয়াল কপি নাকি তাদের কাছে পৌঁছেনি।
কিন্তু প্রশ্ন হলো—

থানায় ওয়ারেন্ট নথিভুক্ত,

আদালত আদেশ জারি করেছে,

স্থানীয় সরকার বিভাগ বরখাস্তের চিঠি দিয়েছে—

তাহলে গাসিক কার অনুমতি বা কোন কাগজের অপেক্ষায়?

এমন পরিস্থিতিকে পর্যবেক্ষকরা বলছেন—
“এটি প্রকৌশলীর প্রতি প্রাতিষ্ঠানিক প্রশ্রয়।”

দুদকের অভিযোগ—অসঙ্গতিপূর্ণ সম্পদ ও কোটি কোটি টাকার লেনদেন

চার্জশিটে উল্লেখ—

১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি বৈধ আয়ের উৎসহীন সম্পদ

ব্যাংক হিসাবে ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক লেনদেন

এ অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা চলছে।

এমন অবস্থায়ও তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) হিসেবে ক্ষমতা, পদ, সুবিধা সবই ভোগ করছেন।

প্রশ্নগুলো এখন সোজাসুজি তিনটি জায়গায় গিয়ে ঠেকেছে

১. গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নির্দেশনা না মেনে কার স্বার্থ রক্ষা করছেন?

২. চার্জশিট ও ওয়ারেন্ট থাকা সত্ত্বেও একজন কর্মকর্তাকে কাদের সহায়তায় পদে রাখা হয়েছে?

৩. সরকারের নির্দেশনা অমান্যের পরও গাসিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে চাপ বাড়ছে

দুর্নীতিবিরোধী সংগঠনগুলোর ভাষ্য—
“চার্জশিটভুক্ত ও ওয়ারেন্টভুক্ত একজন কর্মকর্তা স্বপদে থাকা—এটি প্রশাসনিক শৃঙ্খলার সরাসরি অপমান।”

তাঁদের দাবি:

অবিলম্বে বরখাস্ত

অপসারণের প্রক্রিয়া শুরু

এবং নির্দেশ অমান্যকারী গাসিক কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা অতি জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *