1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025,
  • 65 Time View

ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

লোকমান হোসেন ভান্ডারিয়া প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে,ধারণ করে দিবসটি পালিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় ও দুর্নীতি-বিরোধী পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একই স্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা-মূলক-মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরপরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয় । উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন পিরোজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান নাসির মুন্সী,ভান্ডারিয়া সরকারি কলেজের বাংলা প্রভাষক মিস যারা বিনতে তাসলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রন্তেশ্বর কুমার মণ্ডল, পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, মসজিদা বেগম মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক জ্যোতি রায়, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু, শিক্ষার্থী অনিরুদ্ধ মজুমদার, মরিয়ম আক্তার মিম, মোসাম্মৎ মিম আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের বড় বাধা। সকলকে সচেতন হয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয় ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ