শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা ৯ ডিসেম্বর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পরিষদের সামনে মানববন্ধনের মাধ্যমে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শেষ হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম,রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর।
উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মোঃ খায়রুল আলম লাভলু।
বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যেতি কনা দাস, শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস, রূপসা থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুস সবুর খান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত সরকার।
একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফারাজী।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক শামসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, মঈন উদ্দীন, রূপসা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী, রূপসা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ফ.ম. আইয়ুব আলী, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ার টেকার আঃ সালাম, ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী প্রমূখ।